প্রতিটি শহর নিমার্ণের পেছনে একটি দর্শন থাকে বা থাকা জরুরি; যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে নাগরিক সংস্কৃতি, মূল্যবোধ, মানবিকতা, জীবনাচরণ, উন্নয়ন পরিকল্পনা ও শহরটির ভবিষ্যৎ। গত প্রায় ৩০ বছরে সরিষাবাড়ী শহরকে গড়ে তোলার ক্ষেত্রে এ দিকটায় খুব বেশী দৃষ্টি দেয়া হয়নি। আর এই ত্রুটি নিয়েই প্রতিদিন বড় হচ্ছে এই সরিষাবাড়ী শহর। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে মনোনীত করে, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে প্রথমেই সরিষাবাড়ী শহরকে দার্শনিক ভিত্তির উপর দাঁড় করানোর প্রয়াস নেবো।
শহর বিনির্মাণে আমার দর্শন হচ্ছে গরীব-ধনী সকলের জন্য মানবিক এক সরিষাবাড়ী শহর। যেখানে নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবকিছুর উপরে। মানুষের অধিকার থাকবে সুরক্ষিত।”
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পৌর- নির্বাচনে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের জনপ্রিয় নেতা সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এম. মন্জুরুল মোর্শেদ তরফদার সোহেল আজ উঠান বৈঠক করেন। বুধবার ( ৪ নভেম্বর ) বিকালে
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো আবদুল হামিদ সাহেব এর বাড়ীতে এ উঠান বৈঠক করেন এবং তিনি এ সময় এসব কথা বলেন।
তিনি আরও বলেন,
নিজের সক্ষমতা থাকলে জীবনে সম্ভাবনা
আর সুযোগের দরজা কখনোই বন্ধ হয় না৷
স্বপ্ন আমাদের দেখতেই হবে, আর সেই স্বপ্নকে ছোঁয়ার দুঃসাহসটা বুকের মধ্যে রাখতেই হবে সারাক্ষণ৷ নিজের সক্ষমতা দিয়ে সেই স্বপ্ন পূরণে চেষ্টা করতেই হবে। সরিষাবাড়ী আধুনিক পৌর শহর বিনির্মাণে আমি স্বপ্ন দেখবোই, আর প্রত্যাশাতো আমার থাকবেই, আমার সব স্বপ্নই প্রিয় এই শহরকে ঘিরেই । আপনার দোয়া-আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করছি ।